সড়কে পড়ে গেল প্রধান শিক্ষকের মানিব্যাগ; টাকা ও চেক বই উদ্ধারে সহায়তা কামনা

আনিছুর রহমান আইয়ুব, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে যাতায়াতের পথে অসাবধানতাবশত মানিব্যাগ হারিয়েছেন ঘুঘুমারী মির্জা আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন বাদল। হারিয়ে যাওয়া মানিব্যাগে নগদ টাকাসহ ব্যাংকের গুরুত্বপূর্ণ চেক বই ও প্রয়োজনীয় কাগজপত্র ছিল।

ঘটনার বিবরণ

গতকাল রোববার (২২ মার্চ) ঈদের দ্বিতীয় দিন বিকেলে এই ঘটনা ঘটে। বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটে প্রধান শিক্ষক মোশারফ হোসেন বাদল ঘুঘুমারী মির্জা আবুল কাশেম উচ্চ বিদ্যালয় থেকে মহিষবাথান ও জটিয়ারপাড়া হয়ে জামালপুরে নিজ বাসায় ফিরছিলেন। পথিমধ্যে কোনো এক স্থানে তাঁর মানিব্যাগটি সড়ক থেকে হারিয়ে যায়।

যা যা হারিয়েছে

ভুক্তভোগী শিক্ষক জানান, ওই মানিব্যাগে নগদ ১০ হাজার টাকা, সোনালী ব্যাংকের একটি চেক বই, অগ্রণী ব্যাংকের স্বাক্ষর করা চেক এর পাতাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক কাগজপত্র ছিল।

সহযোগিতা ও পুরস্কারের ঘোষণা

যদি কোনো সহৃদয়বান ব্যক্তি উক্ত মানিব্যাগ বা কাগজপত্রগুলো পেয়ে থাকেন, তবে নিচের ঠিকানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। সংবাদটি প্রদানকারী মোশারফ হোসেন বাদল জানিয়েছেন, কোনো ব্যক্তি এগুলো ফিরিয়ে দিলে তাকে উপযুক্ত সম্মাননা বা পুরস্কার প্রদান করা হবে।

যোগাযোগের ঠিকানা: মোশারফ হোসেন বাদল প্রধান শিক্ষক, ঘুঘুমারী মির্জা আবুল কাশেম উচ্চ বিদ্যালয়। মোবাইল নম্বর: ০১৯৭৪০২২৭৯৯

দৈনিক জাহান

হাবিবুর রহমান শেখ

প্রতিষ্ঠাতা

দৈনিক জাহানের প্রতিষ্ঠাতা ও পত্রিকাটির দীর্ঘ সাংবাদিকতা-ঐতিহ্যের সূচনাকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *