কুড়িগ্রামের ৪ আসনের ফলাফল: তিনটিতে জামায়াত, একটিতে এনসিপি বিজয়ী

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনেই বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, তিনটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং একটি আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী বিজয়ী হয়েছেন। প্রতিটি আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা ধানের শীষের সাথে হলেও এবার কোনো আসনেই জয় পায়নি বিএনপি।

কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী): জামায়াতের জয়

এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ারুল ইসলাম (দাঁড়িপাল্লা) ১ লাখ ৩৯ হাজার ৪৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাইফুর রহমান রানা (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৩৪৯ ভোট।

কুড়িগ্রাম-২ (সদর-ফুলবাড়ী-রাজারহাট): এনসিপি প্রার্থীর চমক

এ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ (শাপলা কলি) ১ লাখ ৭৮ হাজার ৮৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সোহেল হাসনাইন কায়কোবাদ (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৭০ হাজার ৩৩৫ ভোট। উল্লেখ্য, ৮ হাজার ৫৩৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আতিক মুজাহিদ।

কুড়িগ্রাম-৩ (উলিপুর): বিজয়ী ব্যারিস্টার সালেহী

কুড়িগ্রাম-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী (দাঁড়িপাল্লা) ১ লাখ ৬ হাজার ৯৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তাসভীর উল ইসলাম (ধানের শীষ) পেয়েছেন ৭৮ হাজার ৯৮২ ভোট।

কুড়িগ্রাম-৪ (চিলমারী-রৌমারী-রাজিবপুর): বড় ভাইকে হারালেন ছোট ভাই

এই আসনে এক নাটকীয় লড়াইয়ে বড় ভাই বিএনপি প্রার্থীকে হারিয়ে ছোট ভাই জামায়াত প্রার্থী বিজয়ী হয়েছেন। জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান (দাঁড়িপাল্লা) ১ লাখ ৬ হাজার ৩৪৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বড় ভাই বিএনপির মো. আজিজুর রহমান (ধানের শীষ) পেয়েছেন ৮৩ হাজার ৭৬২ ভোট।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *