রাশেদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান গ্রিন একাডেমিয়ার ১০ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) ময়মনসিংহ নগরীর জেলা স্টেডিয়ামে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সভাপতিত্ব ও অতিথি বৃন্দ
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন গ্রিন একাডেমিয়ার চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আবদুস সাত্তার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
- মো. আল আমিন, জেলা ক্রীড়া অফিসার, ময়মনসিংহ।
- এ কে এম দেলোয়ার হোসেন, সহকারী অধ্যাপক ও সভাপতি, ময়মনসিংহ জেলা যুববল অ্যাসোসিয়েশন।
উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ
অনুষ্ঠানে গ্রিন একাডেমিয়ার উপদেষ্টা পর্ষদের সদস্য ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একঝাঁক বিশিষ্ট শিক্ষাবিদ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: প্রফেসর ড. মোঃ আবুল খায়ের চৌধুরী, প্রফেসর ড. মোঃ আলী আশরাফ, প্রফেসর ড. কে.এইচ.এম নাজমুল হুসাইন নাজির, প্রফেসর ড. মোহাম্মদ সোহেল রানা সিদ্দিকী, প্রফেসর মুহাম্মদ সাজেদুল আরিফীন এবং প্রফেসর মুহাম্মদ মোস্তাগীজ বিল্লাহ।
এছাড়াও মাহাদুদ দাওয়াহ আল ইসলামিয়াহ বাংলাদেশের পরিচালক মাওলানা মাহমুদুল হক সিদ্দীকসহ আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।
ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় একাডেমিয়ার শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। সমাপনী বক্তব্যে বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।






