সেনবাগে আসিফ মাহমুদ: আমরা এখন অন্য দলের ফ্যাসিবাদ দেখছি

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, “আমরা শেখ হাসিনার ফ্যাসিবাদ দেখেছি, আর গত ১৭ মাস অন্য দলের ফ্যাসিবাদ দেখছি। তারা অতীতের কোনো কথা রাখেনি, ভবিষ্যতেও রাখবে না। আপনারা ভোটের জন্য মিথ্যা বুলি শুনান।”

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় নোয়াখালী-২ আসনের ফেনী-নোয়াখালী ফোরলেন মহাসড়কের সেবারহাট বাজারে ১০ দলীয় জোটের এক পথসভায় তিনি এসব কথা বলেন।

শাপলা কলি প্রতীকে ভোট চাইলেন আসিফ

পথসভায় আসিফ মাহমুদ আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ১০ দলীয় জোট ও এনসিপি মনোনীত প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়াকে ‘শাপলা কলি’ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। তিনি বলেন, জুলাই বিপ্লবের চেতনা ও সনদ বাস্তবায়নে ১০ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করা সময়ের দাবি।

বক্তব্য ও উপস্থিত নেতৃবৃন্দ

সেনবাগ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইয়াছিন করিমের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি নুরুল হুদা মিলনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন:

  • সুলতান মুহাম্মদ জাকারিয়া, প্রার্থী, শাপলা কলি প্রতীক।
  • মাওলানা সাইয়েদ আহমদ, নায়েবে আমির, নোয়াখালী জেলা জামায়াত।
  • নিজাম উদ্দিন ও মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক, এনসিপি।
  • অ্যাডভোকেট তরিকুল ইসলাম, কেন্দ্রীয় আহ্বায়ক, যুবশক্তি।
  • মাওলানা আব্দুল মালেক, সাবেক ভাইস চেয়ারম্যান, সেনবাগ উপজেলা পরিষদ।

গাড়ী শোভাযাত্রা ও জুলাই সনদ প্রচারণা

পথসভা শেষে জুলাই সনদ বাস্তবায়নে ‘হাঁ’ ভোটের পক্ষে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে একটি বিশাল গাড়ী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নির্বাচনি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ও হাটবাজারগুলো প্রদক্ষিণ করে। এ সময় আসিফ মাহমুদ ও প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া জনতার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *