রাশেদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

ময়মনসিংহের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ময়মনসিংহ জিলা স্কুলের ১৭৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) জিলা স্কুল ছাত্রাবাস মাঠে এই ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণ ও অতিথিবৃন্দ
দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে জিলা স্কুলের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত ছিল ছাত্রাবাস মাঠ। প্রতিযোগিতা শেষে বিজয়ী ছাত্রদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
- এম এ আকমল হোসেন আজাদ, সদস্য (সিনিয়র সচিব), ভৌত অবকাঠামো বিভাগ, বাংলাদেশ পরিকল্পনা কমিশন।
- মোহাঃ নাসির উদ্দীন, উপপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি), ময়মনসিংহ অঞ্চল।
বিশেষ অতিথি ও সভাপতিত্ব
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার এবং জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুন।
ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুস ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বর্তমান ও প্রাক্তন ছাত্ররা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনের আহ্বান জানান।
