কুড়িগ্রামে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অপরাধ পর্যালোচনা সভা

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রাম জেলার নাগরিকদের নিরাপত্তা ও সেবার মান ত্বরান্বিত করতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) সকালে পুলিশ লাইন্স ও পুলিশ সুপারের কার্যালয়ে এই কার্যক্রম সম্পন্ন হয়।

মাস্টার প্যারেড ও অভিবাদন গ্রহণ

সকাল সাড়ে ৮টায় কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এতে কুড়িগ্রামের পুলিশ সুপার (পিপিএম) খন্দকার ফজলে রাব্বি অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন। প্যারেডে পুলিশ সদস্যদের শৃঙ্খলা ও শারীরিক দক্ষতার প্রশংসা করেন তিনি।

মাসিক কল্যাণ সভা ও বিদায় সংবর্ধনা

সকাল সাড়ে ১০টায় পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার বাহিনীর সদস্যদের ব্যক্তিগত ও পেশাগত বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং দ্রুত সমাধানের নির্দেশ দেন। এসময় অবসরে যাওয়া ৩ জন পুলিশ সদস্যকে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া ডিসেম্বর/২০২৫ মাসে কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১৩ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।

নির্বাচন নিয়ে বিশেষ নির্দেশনা

দুপুর সাড়ে ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক ‘আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পুলিশ সুপার কঠোর বার্তা দেন। তিনি বলেন, “একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যেকোনো মূল্যে সন্ত্রাসবাদ, মাদক ও সাম্প্রদায়িক উসকানি নির্মূল করে নাগরিকদের নিরাপত্তা দিতে হবে।”

উপস্থিত কর্মকর্তাবৃন্দ

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এস.এম মুক্তারুজ্জামান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদসহ সকল থানা ও ইউনিটের প্রধানরা উপস্থিত ছিলেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *