তারেক রহমানের নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে ২২ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণায় নামছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২২ জানুয়ারি থেকে তিনি দেশব্যাপী এই প্রচারণা কার্যক্রম শুরু করবেন বলে জানা গেছে।

সিলেট থেকে শুভ সূচনা

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর এই তথ্য নিশ্চিত করেছেন।দলীয় সূত্র জানায়, তারেক রহমান পুণ্যভূমি হিসেবে খ্যাত সিলেটের হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে তাঁর নির্বাচনী সফর শুরু করবেন। সিলেট থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলা ও বিভাগে পথসভা ও জনসভায় অংশগ্রহণ করবেন তিনি।

জনগণের কাছে নতুন বার্তা

গত শনিবার ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তারেক রহমান জানিয়েছিলেন, ২২ জানুয়ারি থেকে বিএনপি তাদের দলের পরিকল্পিত উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম জনগণের কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করবে।

তফসিল অনুযায়ী প্রচারণা

নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নিয়ম অনুযায়ী প্রতীক বরাদ্দের পরদিন অর্থাৎ ২২ জানুয়ারি থেকে রাজনৈতিক দলগুলো তাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবে। সেই নিয়ম মেনেই বিএনপি প্রধান মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন।

দীর্ঘদিন পর তারেক রহমানের সশরীরে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের খবরে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *