সেনবাগে স্কুলে স্কুলে বই বিতরণ: নতুন বইয়ে শিক্ষার্থীদের উৎসব

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে ১লা জানুয়ারি ইংরেজি নববর্ষের প্রথম দিনে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ইউএনও’র উদ্বোধন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহসিয়া তাবাসসুম। এসময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার এবং নতুন বছরের শুরু থেকেই নিয়মিত বিদ্যালয়ে আসার আহ্বান জানান।

উপস্থিত অতিথিবৃন্দ

বই বিতরণকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন—সেনবাগ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার পারভেজ, উপজেলা ইউপিইটিসি ইন্সপেক্টর মো. ফখরুল কবির এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হাসিনা আক্তার।

বিদ্যালয়ের চিত্র

সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানিজ ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল বাশার। নতুন বই হাতে পেয়ে খুদে শিক্ষার্থীদের মাঝে আনন্দের জোয়ার লক্ষ্য করা গেছে। শিক্ষকরা জানান, বছরের প্রথম দিনেই বই পাওয়ায় পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ আরও বাড়বে।

উল্লেখ্য, উপজেলার অন্যান্য সরকারি ও বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতেও পর্যায়ক্রমে বই বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *