১লা ডিসেম্বর থেকে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করবে ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন

স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ

১লা ডিসেম্বর থেকে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করতে যাচ্ছে ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন। সংগঠনটির উদ্যোগে আগামী জানুয়ারি মাসে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হবে ‘মিডিয়া অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান।

গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত ০৮টায় গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সভাপতি মুশিদুল আলম এবং সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ এই তথ্য নিশ্চিত করেন।

সদস্য সংগ্রহের উদ্দেশ্য

বিবৃতিতে বলা হয়, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, পেশাদার সাংবাদিকদের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলা এবং দায়িত্বশীল সাংবাদিকতাকে এগিয়ে নিতে সদস্য সংগ্রহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সদস্য সংগ্রহের উদ্দেশ্য

বিবৃতিতে বলা হয়, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, পেশাদার সাংবাদিকদের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলা এবং দায়িত্বশীল সাংবাদিকতাকে এগিয়ে নিতে সদস্য সংগ্রহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নেতৃবৃন্দ জানান, জানুয়ারির মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিভাগজুড়ে কাজ করা বিভিন্ন গণমাধ্যমকর্মীদের সম্মাননা দেওয়া হবে। খুব শিগগিরই অনুষ্ঠানের তারিখ, মনোনয়ন পদ্ধতি ও অন্যান্য বিস্তারিত জানানো হবে।

ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন সকল পেশাদার সাংবাদিককে সদস্য সংগ্রহ কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *