হোসেনপুরে জাল ভোট দেওয়ার অভিযোগে যুবকের ২ বছরের কারাদণ্ড

প্রদীপ কুমার সরকার, হোসেনপুর ( কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে জাল ভোট দেওয়ার অভিযোগে ইমরান মিয়া (২০) নামের এক যুবককে ২ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আটক ও সাজা প্রদান

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পিপলাকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। সাজাপ্রাপ্ত ইমরান ওই উপজেলার পিপলাকান্দি গ্রামের আবুল কাশেমের ছেলে।

ঘটনার বিবরণ

স্থানীয় সূত্রে জানা গেছে, ইমরান মিয়া অন্যের হয়ে ভোট দিতে গেলে কেন্দ্রে দায়িত্বরতরা তাকে আটক করেন। পরে জুডিশিয়াল ভ্রাম্যমাণ আদালত তাকে ২ বছরের সাজা ও জরিমানা প্রদান করেন।

কর্তৃপক্ষের অবস্থান

এ ব্যাপারে দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের বক্তব্য নিতে গেলে তিনি সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *