স্মার্টফোন স্পেয়ার পার্টসে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিয়েলমি
প্রযুক্তি ডেস্ক

তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে স্পেয়ার পার্টসে বিশেষ মূল্যছাড়ের সুযোগ। এই ক্যাম্পেইনের আওতায় নির্দিষ্ট কিছু ডিভাইসের মেইনবোর্ড ও স্ক্রিন রিপ্লেসমেন্টে সর্বোচ্চ ৭০% পর্যন্ত ছাড় দিচ্ছে ব্র্যান্ডটি। আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশজুড়ে রিয়েলমির সকল সার্ভিস সেন্টারে এই সুবিধা পাওয়া যাবে।
স্পেয়ার পার্টস ও সেফগার্ডে বিশেষ সুবিধা
রিয়েলমির এই ক্যাম্পেইনে শুধুমাত্র মেইনবোর্ড বা স্ক্রিন নয়, বরং সব ধরনের অফিসিয়াল স্পেয়ার পার্টস, অ্যাকসেসরিজ ও সেফগার্ড সার্ভিসের ওপর ফ্ল্যাট ১০% ছাড় দেওয়া হচ্ছে। জানুয়ারি মাসে শুরু হওয়া এই বিশেষ উদ্যোগটি চলবে আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত, যা ব্যবহারকারীদের স্মার্টফোন দীর্ঘস্থায়ী ও সচল রাখতে বড় ভূমিকা রাখবে।
সম্পন্ন হলো বিশেষ ‘সার্ভিস ডে’ ক্যাম্পেইন
স্পেয়ার পার্টসে ছাড়ের পাশাপাশি ব্র্যান্ডটি গত ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত দেশব্যাপী ‘সার্ভিস ডে’ ক্যাম্পেইন পরিচালনা করেছে। এই তিন দিনে গ্রাহকরা তাদের ডিভাইসের জন্য প্রিমিয়াম কেয়ার সুবিধা পেয়েছেন। এই বিশেষ ক্যাম্পেইনের অধীনে ছিল সম্পূর্ণ ফ্রি সার্ভিসিং সুবিধা, যার মধ্যে আউট-অব-ওয়ারেন্টি রিপেয়ার চার্জ মওকুফ, স্মার্টফোন ক্লিনিং, মেইনটেন্যান্স, অফিশিয়াল সফটওয়্যার আপগ্রেড এবং ফ্রি প্রটেকটিভ ফিল্ম বা কেস দেওয়ার মতো সেবাগুলো অন্তর্ভুক্ত ছিল।
দ্রুত ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিতের অঙ্গীকার
উচ্চমানের বিক্রয়োত্তর সেবা (আফটার-সেলস সার্ভিস) নিশ্চিত করতে এই ক্যাম্পেইনগুলো পরিচালিত হচ্ছে। দেশজুড়ে সকল অফিসিয়াল সার্ভিস সেন্টারে গ্রাহকদের জন্য দ্রুত এবং ঝামেলাহীন সাপোর্টের সুব্যবস্থা রাখা হয়েছে। স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য ডিভাইস কেয়ার সহজলভ্য করতেই ব্র্যান্ডটি এই বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে।
