স্টুডেন্ট কেয়ার হাই স্কুলের বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
আনিছুর রহমান আইয়ুব, জামালপুর প্রতিনিধি

“জয় পরাজয় বড় কথা নয়, অংশগ্রহণই বড় কথা”—এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকার বালিজুড়ী স্টুডেন্ট কেয়ার হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের বিবরণ ও সভাপতিত্ব
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা চত্বরের মাল্টিপারপাস অডিটরিয়াম হল রুমে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্টুডেন্ট কেয়ার হাই স্কুলের নির্বাহী পরিচালক জাকারিয়া আলমের সভাপতিত্বে এবং পরিচালক মির্জা আল-আমিন সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রধান শিক্ষক মিজানুর রহমান।
প্রধান ও বিশেষ অতিথি

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সানোয়ার হোসেন।
আলোচনা ও সংবর্ধনা
অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুলের একাডেমি পরিচালক আশরাফ আলী, প্রশাসনিক পরিচালক মোখলেছুর রহমান কার্জন, অর্থ পরিচালক সামিউল হক, পরিচালক মো. ওবায়দুল্লাহ, হুমায়ুন কবির বিএসসি, ইলিয়াস আহমেদ এবং মোহাম্মদ ফরহাদ প্রমুখ।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বিগত বছরগুলোতে স্কুল থেকে ভালো ফলাফল করে যারা বর্তমানে দেশের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন, তাঁদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক উৎসব
আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, সাংবাদিক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
