সোনার দাম কমলো ১৫ হাজার: ভরি এখন ২ লাখের নিচে

সোনা। প্রতীকী ছবি।

বানিজ্য ডেস্ক।

দেশের বাজারে সোনার দাম একলাফে প্রায় সাড়ে ১০ হাজার টাকা কমেছে। এ নিয়ে টানা তিন দিনে সোনার ভরি ১৫ হাজার ১৮৭ টাকা কমেছে, যার ফলে সোনার দাম ২ লাখ টাকার নিচে নেমে এসেছে।

​জুয়েলার্স সমিতি গতকাল মঙ্গলবার রাতে এই বড় দরপতনের ঘোষণা দেয়, যা আজ বুধবার থেকে কার্যকর হবে

নতুন দাম ও কারণ

​সোনার দামের এই বড় পতনের মূল কারণ হচ্ছে বৈশ্বিক বাজারে সোনার দরপতন। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ডলারের নিচে নেমে এসেছে।

মান (ক্যারেট)ভরিপ্রতি নতুন দাম (টাকা)সর্বশেষ কমানো (টাকা)
২২ ক্যারেট (ভালো মান)১,৯৩,৮০৯১০,৪৭৪
২১ ক্যারেট১,৮৫,০০৩৯,৯৯৬
১৮ ক্যারেট১,৫৮,৫৭২৮,৫৭৩
সনাতন পদ্ধতি১,৩১,৬২৮

উল্লেখ্য: সর্বশেষ গতকাল ১০ হাজার ৪৭৪ টাকা কমানো হয়। এর আগে ২৭ অক্টোবর ১ হাজার ৩৯ টাকা এবং ২৪ অক্টোবর ৮ হাজার ৩৮৬ টাকা কমানো হয়েছিল। ফলে চার দফায় সোনার দাম কমছে ভরিপ্রতি ২৩ হাজার ৫৭৩ টাকা

​তবে, সোনার দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত আছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ২৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *