মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের জামালপুর গ্রামের গর্বিত কৃতি সন্তান বাংলাদেশ পুলিশের সদ্য পদোন্নতি প্রাপ্ত ডিআইজি আবদুল মাবুদ দুলাল মতবিনিময় সভা করেছেন সেনবাগের কর্মরত সাংবাদিকদের সঙ্গে।
আজ শুক্রবার সকালে সেনবাগের কর্মরত সর্বস্তরের সাংবাদিকদের সঙ্গে ডিআইজি আবদুল মাবুদ দুলাল পৌর শহরের আমানিয়া চাইনিজের হলরুমে এ মতবিনিময় সভা করেন।
ডিআইজি’র বার্তা ও উপস্থিত ব্যক্তিবর্গ
এ সময় সেনবাগ প্রেসক্লাবসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পৃথকভাবে ডিআইজি আবদুল মাবুদ দুলালকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ফুলেল শুভেচ্ছার জবাবে ডিআইজি আব্দুল মাবুদ দুলাল বলেন:
“সর্বোচ্চ পেশাদারিত্বের মাধ্যমে জনগণের জানমাল রক্ষায় এবং দলমতের ঊর্ধ্বে উঠে দেশবাসীর জন্য নিরলসভাবে কাজ করার জন্য সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।”
এ সময় সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান, সেনবাগ থানার পুলিশ পরিদর্শক (ওসি- তদন্ত) হযরত আলী মিলন, সেনবাগ প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত উল্লাহ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ প্রেসক্লাবের নির্বাহী সদস্য খোরশেদ আলম, সেনবাগ প্রেস ক্লাবের সহ-সভাপতি নূর হোসেন সুমন, সেনবাগ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জাঙ্গীর আলম পাটোয়ারী, সেনবাগ প্রেসক্লাবের কোষাধক্ষ্য বশির আহমদ, সেনবাগ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন খন্দকার, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো প্রমুখ উপস্থিত ছিলেন।
