সংগীত জীবনে বিশেষ অবদানের জন্য জেনস সুমনকে BCRA অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান
বিনোদন ডেস্ক

বাংলাদেশের জনপ্রিয় রক ও ব্যান্ড সংগীত তারকা জেনস সুমনকে তাঁর দীর্ঘ সংগীত জীবনে বিশেষ অবদানের (Special Contribution to Music) স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (BCRA) অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হয়েছে।
শনিবার (৮ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই সম্মাননা প্রদান করা হয়।
জমকালো আয়োজন
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা অডিটোরিয়াম, সেগুনবাগিচায় এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিআরএ-এর সভাপতি আভি চৌধুরী এবং সাধারণ সম্পাদক দুলাল খান সহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। জেনস সুমন মঞ্চে অতিথি ও আয়োজকদের কাছ থেকে ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন।
উল্লেখ্য, জেনস সুমন রক ও মেলো রক ঘরানায় দীর্ঘ বছর ধরে অবদান রেখে চলেছেন এবং তাঁর স্বতন্ত্র গায়কির জন্য শ্রোতামহলে বিশেষভাবে পরিচিত।
