শেরপুরে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শেরপুরে হার্ট দিবস উপলক্ষে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা।ছবি

শেরপুর প্রতিনিধি:: প্রতিটি স্পন্দই জীবন- এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে বিশ্ব হার্ট দিবস ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।  সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে শেরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে, জেলা ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের সহযোগিতায় দিবসটি পালিত হয়।

শেরপুর জেলা ডায়াবেটিক সমিতি ও হাসপাতাল প্রাঙ্গণ থেকে র‌্যালির উদ্বোধন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, শেরপুর শাখার সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া। র‌্যালিটি শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সমিতির সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন রাজিয়া সামাদ ডালিয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শওকত আলী। আলোচনায় বক্তৃতা করেন ডা. আহসান হাবীব হিমেল, ডা. মাহফুজুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, প্রতি পাঁচটি অকাল মৃত্যুর একটি ঘটে হৃদরোগজনিত কারণে। হৃদরোগ প্রতিরোধে সচেতনতা ও জীবনধারায় ইতিবাচক পরিবর্তনের উপর গুরুত্বারোপ করা হয়। যেমন: লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার, গভীর মনোযোগে শ্বাস-প্রশ্বাসের অভ্যাস, সুষম খাদ্য গ্রহণ, বেশি করে ফল ও সবজি খাওয়া, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, প্রতিদিন অন্তত ২৫ মিনিট হাঁটা, ধূমপান ও তামাকজাত দ্রব্য পরিহার।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- হার্ট দিবস উদযাপন কমিটির আহ্বায়ক রোকেয়া বেগম, ডা. আহসান হাবীব হিমেল, ডা. মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আখতারুজ্জামান, শেরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ, মহিলা কলেজের অধ্যক্ষ আ.জ.ম রেজাউল করিম, প্রেস ক্লাবের সহ-সভাপতি শাহরিয়ার মিল্টন, অ্যাডভোকেট প্রদীপ দে কৃষ্ণ, অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু, তপন সারওয়ার, আব্দুল হামিদ, নিউজ এডিশনের সম্পাদক উমর ফারুক সেলিম, ছনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ শাহাদাৎ হোসেন, হোসাইন আহম্মদ মোল্লা মামুন প্রমুখ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *