শনি গ্রহের চাঁদে প্রাণের অপরিহার্য উপাদান আবিষ্কার

প্রযুক্তি ডেস্ক।

শনি গ্রহ। রইটার্স।

শনি গ্রহের অন্যতম চাঁদ এনসেলাডাস-এর বরফে আবৃত সমুদ্রে বিজ্ঞানীরা জটিল জৈব অণুর খোঁজ পেয়েছেন। এই আবিষ্কারের ফলে ধারণা করা হচ্ছে, এনসেলাডাসে প্রাণ বিকাশের জন্য প্রয়োজনীয় সব উপাদান থাকতে পারে।

​বিজ্ঞানীদের তথ্যমতে, সাদা ও ক্ষতচিহ্নযুক্ত এনসেলাডাস চাঁদ প্রায় ৫০০ কিলোমিটার চওড়া

​ক্যাসিনির তথ্য বিশ্লেষণ

​২০০৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত শনি গ্রহ পরিদর্শনের সময় ক্যাসিনি মহাকাশযান বেশ কয়েকবার এনসেলাডাস চাঁদের পাশ দিয়ে উড়ে গিয়েছিল। সে সময় মহাকাশযানটি এনসেলাডাসে থাকা বরফে আবৃত বিশাল সমুদ্র আবিষ্কার করে। সেই থেকে ক্যাসিনির সংগৃহীত তথ্য বিশ্লেষণ করছেন বিজ্ঞানীরা।

​নতুন গবেষণার তথ্যমতে, চাঁদের সমুদ্রে প্রাণের অস্তিত্বের জন্য প্রয়োজনীয় উপাদান যেমন: লবণ, মিথেন, কার্বন ডাই-অক্সাইড ও ফসফরাসের উপস্থিতি রয়েছে।

​অ্যামিনো অ্যাসিডের পূর্বসূরি অণু

​জার্মানির বার্লিনের ফ্রি ইউনিভার্সিটির প্ল্যানেটারি বিজ্ঞানী নোজায়ার খাওয়াজা জানান, ক্যাসিনি যখন শনির সবচেয়ে বাইরের ই নামের বলয়ের মধ্য দিয়ে উড়ে যাচ্ছিল, তখন তা এনসেলাডাস থেকে নমুনা শনাক্ত করে। সেই নমুনা পরীক্ষা করে অসংখ্য জৈব অণুর দেখা পাওয়া যায়।

​এই অণুগুলো অ্যামিনো অ্যাসিডের পূর্বসূরি হিসেবে শনাক্ত করা হয়েছে।

  • জলীয় কণা: মহাকাশযানটি যখন চাঁদের দক্ষিণ মেরুর ওপর দিয়ে যাচ্ছিল, তখন পৃষ্ঠের ফাটল দিয়ে পানির জেট বেরিয়ে আসতে দেখা যায়। এখানকার জলীয় কণা বালুকণার চেয়েও ছোট বরফের কণাকে মহাকাশে ছুড়ে দিচ্ছিল।

​বিজ্ঞানী ফ্রাঙ্ক পোস্টবার্গ জানান, এই গবেষণা প্রমাণ করছে যে ক্যাসিনি শনির বলয়ে যে জটিল জৈব অণুগুলো শনাক্ত করেছিল, তা মহাকাশে দীর্ঘ সময় ধরে থাকার কারণে নয়, বরং এনসেলাডাসের সমুদ্রেই এসব জৈব অণু রয়েছে

​ফ্রান্সের রসায়নবিদ ক্যারোলিন ফ্রেইসিনেট জানিয়েছেন, এসব অণু চাঁদের সমুদ্রে আছে, তা নিয়ে খুব বেশি সন্দেহ নেই। তিনি মনে করেন, এনসেলাডাসের আসলে কী ঘটছে, সে সম্পর্কে সবচেয়ে ভালো ধারণা পেতে হলে আরও নমুনা সংগ্রহ করতে হবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *