রেললাইনে নাশকতার চেষ্টা: ময়মনসিংহে যুবলীগ কর্মী সোহেল মাহমুদ গ্রেপ্তার

ময়মনসিংহ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

যুবলীগ কর্মী সোহেল মাহমুদ।ছবি

ময়মনসিংহে ট্রেনে আগুন দেওয়ার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম সোহেল মাহমুদ। তিনি স্থানীয় যুবলীগের কর্মী। বিষয়টি নিশ্চিত করেছে ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি সদর উপজেলার চর নিলক্ষীয়া ইউনিয়নের আব্দুল হালিমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম

ঘটনার বিবরণ

পুলিশ জানায়, গত বুধবার (১৯ নভেম্বর) ভোররাতে গানপাউডার ছিটিয়ে ময়মনসিংহ জংশন স্টেশনের কাছে ওয়াশপিটে দাঁড়িয়ে থাকা জারিয়া লোকাল ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছিল।

এরপরেই ঘটনার সাথে জড়িতদের ধরতে নজরদারি বাড়ায় পুলিশ। পরে বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে নগরীর পাটগুদাম এলাকা থেকে অভিযান চালিয়ে সোহেল মাহমুদকে গ্রেপ্তার করে পুলিশ।

কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, ট্রেনে আগুন দেয়ার ঘটনায় গ্রেপ্তারকৃত সোহেল মাহমুদ আগুন দেওয়ায় মূলহোতা ছিল বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *