রিয়েলমির রমজান মেগা ক্যাম্পেইন: ৮ কোটি টাকার উপহার ও নিশ্চিত সুবিধা

প্রযুক্তি ডেস্ক

তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি রমজান ও ঈদ উপলক্ষে তাদের সবচেয়ে বড় ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে। দেশের প্রযুক্তিপ্রেমীদের ঈদ আনন্দ আরও বাড়িয়ে দিতে রিয়েলমি নিয়ে এসেছে মোট ৮ কোটি টাকার উপহার ও আকর্ষণীয় সব নিশ্চিত সুবিধা।

র‍্যাফেল ড্র ও মেগা পুরস্কার

আজ (০১ মার্চ) থেকে শুরু করে চাঁদ রাত পর্যন্ত রিয়েলমি স্মার্টফোন কিনলেই ক্রেতারা অংশ নিতে পারবেন একটি বিশেষ র‍্যাফেল ড্রতে। লটারির মাধ্যমে বিজয়ীদের জন্য থাকছে:

  • প্রথম পুরস্কার: ২ লাখ টাকার ফ্যামিলি ট্রাভেল প্যাকেজ।
  • দ্বিতীয় পুরস্কার: ১ লাখ টাকার হোম অ্যাপ্লায়েন্স।
  • বোগো অফার: নির্বাচিত মডেলে ‘একটি কিনলে একটি ফ্রি’ জেতার সুযোগ।

ক্যাশব্যাক ও বিশেষ ছাড়

ক্যাম্পেইন চলাকালীন সব মডেলের ফোনে ৫,০০০ টাকা পর্যন্ত নিয়মিত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ থাকছে। এছাড়া রিয়েলমি নাম্বার সিরিজের নির্দিষ্ট মডেলগুলোতে (রিয়েলমি ১২, ১৪টি, ১৪, ১৫টি, ১৫ ও ১৫প্রো) ১,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন ক্রেতারা।

নিশ্চিত উপহার ও কিস্তি সুবিধা

প্রতিটি স্মার্টফোন ক্রয়ের সাথে ক্রেতারা পাচ্ছেন:

  • ওয়ারেন্টি: দীর্ঘমেয়াদি ব্যবহারের নিশ্চয়তায় ২ বছরের অফিশিয়াল ওয়ারেন্টি।
  • ফ্রি ডাটা: গ্রামীণফোন ও বাংলালিংক ব্যবহারকারীদের জন্য বিশেষ ফ্রি ডাটা বান্ডেল।
  • সহজ কিস্তি: টপপে (TopPay)-এর মাধ্যমে সহজ ইএমআই বা কিস্তিতে ফোন কেনার সুবিধা, যা ক্যাম্পেইন শেষ হওয়ার পরও অব্যাহত থাকবে।

উৎসবের আমেজ ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার

রিয়েলমি জানায়, এই সুবিস্তৃত উদ্যোগের মূল লক্ষ্য হলো দেশজুড়ে উন্নত প্রযুক্তি সহজলভ্য করা এবং গ্রাহকদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দেওয়া। রমজানের এই বিশেষ অফারগুলো দেশের সকল অফিশিয়াল আউটলেটে পাওয়া যাবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *