​রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের ৫ কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা।

আটক। প্রতীকী ছবি।

রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে ধানমন্ডি ও মোহাম্মদপুর থানার পুলিশ। আজ শুক্রবার দুপুরে তাঁদের আটক করা হয়।

​আটক ছাত্রলীগ কর্মীরা হলেন: মো. জুনায়েদ সরদার (২০), মো. শয়ন (২০), শিহাব (২২), সৌরভ (২৫)ফয়সাল (২৪)

আটকের স্থান ও বিবরণ

​পুলিশ সূত্রে জানা যায়, আটক কর্মীরা ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন:

  • ধানমন্ডি থানা: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, বেলা দেড়টার দিকে ধানমন্ডি ২৭ নম্বরে সাইফুরস কোচিং সেন্টারের সামনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ মিছিল করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ধানমন্ডি থানার পুলিশ ধাওয়া দিয়ে শিহাব, সৌরভ ও ফয়সালকে আটক করে। তাঁদের ধানমন্ডি থানায় রাখা হয়েছে।
  • মোহাম্মদপুর থানা: মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক জানান, ধানমন্ডি ২৭ নম্বরে পূর্ব দিকে মাদার কেয়ার গলিতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩৫-৪০ জন নেতা-কর্মী ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। ধানমন্ডি থানার পুলিশের ধাওয়া খেয়ে পালানোর চেষ্টার সময় মোহাম্মদপুর থানার পুলিশ জুনায়েদ ও শয়নকে আটক করে। তাঁদের মোহাম্মদপুর থানায় রাখা হয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *