নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানী ঢাকায় ফের ভূকম্পন অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা ১৫ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রাজধানীর ঢাকার বনশ্রী, সবুজবাগ, মহাখালী, ধানমন্ডি এলাকায় এই কম্পন অনুভূত হয় বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন সেখানকার একাধিক বাসিন্দা।
এছাড়া গাজীপুর, নারায়ণগঞ্জ এলাকায়ও কম্পন অনুভূত হয় বলে জানা গেছে।
তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পের মাত্রা বা উৎপত্তিস্থল সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। ঘন ঘন ভূমিকম্প অনুভূত হওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।
