রাকসু নির্বাচন পেছানো নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ

প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়

আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৩: ২১

রাকসু নির্বাচন পেছানোর বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। আজ সোমবার রাতে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে সামনেছবি: 

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন পেছানোর প্রতিবাদে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামী ছাত্রশিবির মনোনীত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। তারা অভিযোগ করেছে যে নির্বাচন কমিশন একটি বিশেষ দলের প্রেসক্রিপশন বাস্তবায়ন করেছে। তারা আরও দাবি করেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়।

​আজ সোমবার রাত ৯টার দিকে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়।

ছাত্রশিবিরের অভিযোগ ও ব্যাখ্যা

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি ও সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান (জাহিদ)। তিনি বলেন, “রাকসু নির্বাচন করতে গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। তাদের দাবির পরিপ্রেক্ষিতেই আজকের এই পরিস্থিতি। শিক্ষার্থীদের সঙ্গে এমন প্রহসন কোনোভাবেই কাম্য নয়।”

​তিনি আরও বলেন যে, ছাত্রদল হলে প্যানেল দিতে না পারার কারণে প্রথমে নির্বাচন ১৫ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বরে পিছিয়ে দেওয়া হয়েছিল। এবার পরিকল্পিতভাবে পোষ্য কোটা ইস্যুকে সামনে এনে ক্যাম্পাসে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা হয়েছে।

​মোস্তাকুর রহমান অভিযোগ করে বলেন, শিক্ষক ও কর্মকর্তাদের হেনস্তা করার ঘটনাকে সামনে এনে এবং সব বিষয়কে উপেক্ষা করে একটি দলের স্বার্থকে প্রাধান্য দিয়ে প্রশাসন শিক্ষার্থীদের অবমূল্যায়ন ও পক্ষপাতিত্বমূলক আচরণ করেছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *