মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য অধিকার ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

ময়মনসিংহ নগরীর গাঙ্গিনাপাড় প্রেসক্লাব ভবনের সামনে মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম (এম.টি.এফ)-এর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত।ছবি

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য অধিকার ১০ম গ্রেড বাস্তবায়নে বিলম্ব হলে দেশজুড়ে অনির্দিষ্টকালের কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম।

বুধবার (১৯ নভেম্বর) সকালে ময়মনসিংহ নগরীর গাঙ্গিনাপাড় প্রেসক্লাব ভবনের সামনে মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম (এম.টি.এফ)-এর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বক্তাদের বক্তব্য ও দাবি

উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন এম.টি.এফ ময়মনসিংহ এর সভাপতি শাকিল রানা এবং সঞ্চালনা করেন মো. শাহজাহান কবির

বক্তারা জানান, দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে মেডিকেল টেকনোলজিস্টরা মাঠে নেমে তাঁদের মৌলিক অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত রেখেছেন। করোনা মহামারী, প্রতিবছর ডেঙ্গু, নিপাহ ভাইরাসসহ বিভিন্ন মহামারিতে জনগণের জীবন বাঁচাতে তাঁরা সবসময় সম্মুখ সারির যোদ্ধা হিসেবে কাজ করেছেন।

তাঁরা বলেন:

“অথচ আজও তাঁরা ন্যায্য অধিকার ১০ম গ্রেড থেকে বঞ্চিত—যা অত্যন্ত দুঃখজনক এবং বৈষম্যমূলক।”

বক্তারা অবিলম্বে তাঁদের ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এসময় কেন্দ্রীয় এম.টি.এফ এর সহ-সভাপতি ওবায়দুদ আহমেদ বাচ্চু, উপদেষ্টা ডা. মো. তরিকুল হাসান, অধ্যাপক শফিকুল ইসলাম, এমটিএফ ময়মনসিংহ শাখার সিনিয়র সহ-সভাপতি শাহজাহান কবির, আইএইচটি-এর সভাপতি রবিউল হাসান রবিন প্রমূখ সহ সাধারণ মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টবৃন্দ উপস্থিত ছিলেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *