রাশেদ আহমেদ নিসর্হ, ময়মনসিংহ

৫ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ময়মনসিংহ নগরীর মুসলিম হাই স্কুলের ৮০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
অতিথিবৃন্দ ও উদ্বোধন
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এবং মুসলিম হাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি উম্মে হাবীবা মীরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
- মোহাঃ নাসির উদ্দীন, উপ-পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, ময়মনসিংহ অঞ্চল।
- মোঃ ওবায়দুল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার।
অনুষ্ঠানের কর্মসূচি
মুসলিম হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে উদযাপন কমিটির সম্পাদক লুৎফন নেছাসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের কর্মসূচিগুলোর মধ্যে ছিল:
- জাতীয় সংগীত ও পতাকা উত্তোলন
- পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ ও ক্রীড়া শপথ পাঠ
- মাঠ প্রদক্ষিণ ও বর্ণাঢ্য কুচকাওয়াজ
- বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।




