মুক্তাগাছায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন

মুক্তাগাছা প্রতিনিধি

ময়মনসিংহ

প্রকাশ:২৪শে সেপ্টেম্বর, ২০২৫ সময়:০৫:৩৮

ছবি:মুক্তাগাছায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন

ময়মনসিংহের মুক্তাগাছায় বিএনপির স্বেচ্ছাসেবক দলের দ্বি বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মুক্তাগাছা পৌর শহরের ত্রিমোহনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বি বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

মুক্তাগাছা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এসএম আসাদ আলী হিরনের সভাপতিত্বে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ নাফিজ ইমতিয়াজ রোমান, মোঃ আহসান হাবিব শাহীন, মুক্তাগাছা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান সাইফুল, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হবি, সাংগঠনিক সম্পাদক আরিফ রব্বানী টুটুল, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি কাজী রিপন, সহ সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী মোঃ সিরাজুল হক সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মঞ্জুরুল হক আরিফ, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জালাল উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মধু, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আউয়াল প্রমুখ।

৬নং স্বেচ্ছাসেবক দলের আয়োজেন অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান পরাগ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *