মহান মে দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে প্রচার শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‍্যালী

রাশেদ আহমেদ নিসর্গ , ময়মনসিংহ

মহান মে দিবস ২০২৬ উপলক্ষ্যে ময়মনসিংহ প্রচার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী ও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (১ মে) সকালে বরাবরের মতো এবারও সংগঠনের পক্ষ থেকে উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপিত হয়।

র‍্যালীর বিবরণ ও উদ্বোধন

সকাল ৯টায় নগরীর বাঁশবাড়ি কলোনিস্থ ‘কাজল প্রচার সেন্টার’ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রেল স্টেশন সংলগ্ন মালগুদাম টি.ইউ.সি চত্বরে গিয়ে শ্রমিক সমাবেশে মিলিত হয়।

মহান মে দিবস উপলক্ষ্যে আয়োজিত এই র‍্যালীর শুভ উদ্বোধন করেন সংগঠনের সভাপতি মোঃ হুমায়ুন কবির কাজল

সঞ্চালনা ও উপস্থিতিবৃন্দ

পুরো র‍্যালীটি পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রফিক ইসলাম রফিক এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহ-সভাপতি সাইদুল হক খোকন

র‍্যালীতে আরও উপস্থিত ছিলেন:

  • সংগঠনের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শহিদ।
  • সাবেক সাধারণ সম্পাদক বাবুর আহমেদ।
  • দপ্তর সম্পাদক পাভেল ইসলাম মুন্না।
  • অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে মো. সিরাজ, মো. লিটন, মো. ফরহাদ, বাদল, বাদশা, জামাল উদ্দিন, জমসেদ আলী, মো. বুলু, মো. মুন্না, কামাল মাস্টার, তোফাজ্জল ফকির, আব্দুল মালেক, মানিক, সুজন ও খালেকসহ সাধারণ শ্রমিকবৃন্দ।

র‍্যালী শেষে মালগুদাম চত্বরে আয়োজিত সমাবেশে শ্রমিক নেতারা মে দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং প্রচার শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *