ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন
রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

ময়মনসিংহ নগরবাসীকে একটি আধুনিক ও পরিকল্পিত শহর উপহার দিতে বিভিন্ন ওয়ার্ডে উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। বুধবার (৮ এপ্রিল) দুপুরে নগরীর ১৯ ও ২১ নম্বর ওয়ার্ডসহ গুরুত্বপূর্ণ এলাকায় রাস্তা ও ড্রেন নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন।
উদ্বোধনকৃত প্রকল্পসমূহ:
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের বাস্তবায়নে এদিন তিনটি গুরুত্বপূর্ণ কাজের উদ্বোধন করা হয়:
- বলাশপুর আরসিসি রাস্তা: ১৯ নং ওয়ার্ডের বলাশপুর নিচু এলাকা এলাকায় আরসিসি রাস্তা নির্মাণকাজের সূচনা করা হয়।
- ফুটপাত নির্মাণ: নগরীর ২১ নং ওয়ার্ডের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় যাতায়াত সহজ করতে রাস্তার ফুটপাত নির্মাণকাজের উদ্বোধন করা হয়।
- ড্রেন নির্মাণ: জলাবদ্ধতা নিরসনে নগরীর গার্লস ক্যাডেট কলেজ সংলগ্ন এলাকায় আধুনিক ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করা হয়।
উপস্থিতিবৃন্দ
উন্নয়ন কাজগুলোর উদ্বোধনের সময় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রকৌশল বিভাগের সদস্যগণ উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ এই উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নেন।
প্রশাসকের বক্তব্য
উদ্বোধনকালে প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন বলেন, নগরীর প্রতিটি ওয়ার্ডের মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন বদ্ধপরিকর। টেকসই রাস্তা ও উন্নত ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে ময়মনসিংহকে একটি রোল মডেল নগরী হিসেবে গড়ে তোলা হবে।
