ময়মনসিংহ সফরে আসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

স্টাফ রিপোর্টার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি আগামী শনিবার (০৪ এপ্রিল) ময়মনসিংহ সফরে আসছেন। সফরকালে তিনি বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ দিনব্যাপী বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

সফরের সময়সূচী ও কর্মসূচি

সরকারি সফরসূচী অনুযায়ী, শনিবার সকাল ১০:৩০ টায় প্রতিমন্ত্রী ত্রিশাল উপজেলা পরিষদ মিলনায়তনে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, বিভাগের সকল জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারগণের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় যোগ দেবেন।

এরপর দুপুর ১২:০০ টায় তিনি ময়মনসিংহ সার্কিট হাউজে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

আধুনিক তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন

বিকেল ০৩:০০টায় ঢাকা-ময়মনসিংহ বাইপাসের ৫০০ মিটার সামনে শিকারিকান্দা বাজার সংলগ্ন এলাকায় ‘ময়মনসিংহ বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন প্রতিমন্ত্রী। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে বিভাগীয় পর্যায়ে তথ্য আদান-প্রদান ও সংবাদিকতায় নতুন মাত্রা যোগ হবে বলে আশা করা হচ্ছে।

সিটি প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ

দিনের শেষ কর্মসূচি হিসেবে বিকেল ৫ টায় প্রতিমন্ত্রী মহোদয় সার্কিট হাউজে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। সফর শেষে সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *