ময়মনসিংহ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী: স্টেশন চত্বরে বৃক্ষরোপণ

রাশেদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি ময়মনসিংহ রেল স্টেশন পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) সকালে তিনি স্টেশন এলাকা পরিদর্শনে আসেন এবং পরিবেশ রক্ষায় স্টেশন চত্বরে বৃক্ষের চারা রোপণ করেন।

পরিদর্শন ও বৃক্ষরোপণ

প্রতিমন্ত্রী সকালে রেল স্টেশনে পৌঁছালে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ তাঁকে স্বাগত জানান। এরপর তিনি স্টেশনের সার্বিক ব্যবস্থাপনা, যাত্রীসেবার মান ও অবকাঠামো ঘুরে দেখেন। পরিদর্শন শেষে তিনি স্টেশনের সৌন্দর্য বর্ধন ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় একটি বৃক্ষের চারা রোপণ করে কর্মসূচির সূচনা করেন।

উপস্থিতিবৃন্দ

এ সময় প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন:

  • আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ: সংসদ সদস্য, ময়মনসিংহ সদর-৪।
  • মোঃ জাকির হোসেন বাবলু: সংসদ সদস্য, ময়মনসিংহ-০৫ (মুক্তাগাছা)।
  • রোকনুজ্জামান সরকার রোকন: প্রশাসক, ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও সদস্য সচিব, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি।
  • মোঃ সুবক্তগীন: মহাব্যবস্থাপক (পূর্ব), বাংলাদেশ রেলওয়ে, সিআরবি, চট্টগ্রাম।
  • বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম দুলাল: সভাপতি, ময়মনসিংহ মহানগর শ্রমিক দল।
  • আব্দুল মান্নান: সাধারণ সম্পাদক, ময়মনসিংহ মহানগর শ্রমিক দল।

এছাড়াও রেলওয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী রেলওয়ের সেবার মান বৃদ্ধিতে সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *