ময়মনসিংহ বিভাগে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার।

ফাইল ছবি।

ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে ময়মনসিংহ বিভাগীয় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

টিকাদান কর্মসূচির পরিকল্পনা

​আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী এই টিকাদান কর্মসূচি শুরু হবে। এই কর্মসূচির লক্ষ্য:

  • টিকা গ্রহণকারী: ৯ থেকে ১৫ বছর বয়সী সকল শিশু।
  • মোট লক্ষ্যমাত্রা: সারাদেশে প্রায় ৫ কোটি শিশুকে এই টিকা প্রদান করা হবে।

​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। স্বাস্থ্য বিভাগের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক ডাঃ প্রদীপ কুমার সাহা এতে সভাপতিত্ব করেন। এ সময় ময়মনসিংহের সিভিল সার্জন মোহাম্মদ সাইফুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং এনজিও ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *