ময়মনসিংহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাশেদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহে কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ৭ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী (এনডিসি)

নতুন ভবনের উদ্বোধন ও বৃক্ষরোপণ

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনের পাশাপাশি অতিথিবৃন্দ কালেক্টরেট স্কুল এন্ড কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে বিদ্যালয় প্রাঙ্গণে একটি করে বৃক্ষ রোপণ করেন বিভাগীয় কমিশনারসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

উপস্থিত অতিথিবৃন্দ

ময়মনসিংহের জেলা প্রশাসক সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • লুৎফুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), ময়মনসিংহ।
  • জান্নাতুল ফেরদৌস হ্যাপি, সদর উপজেলা নির্বাহী অফিসার ও কলেজের অধ্যক্ষ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং বিপুল সংখ্যক অভিভাবক।

ক্রীড়া ও পুরস্কার বিতরণ

দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সহ-শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *