ময়মনসিংহে ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জুলহাসের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ এলাকাবাসী: গ্রেফতারের দাবি

জাহিদ হাসান

ময়মনসিংহে ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জুলহাস ও তাঁর বাহিনীর বিরুদ্ধে ভূমি দখল, অবৈধ অস্ত্র প্রদর্শন এবং সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলেছেন স্থানীয়রা। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের পতনের পর বর্তমান পরিস্থিতিতেও তাঁর সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত থাকায় কালীবাড়ি রোডসহ সংলগ্ন এলাকার মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

অস্ত্রের ভয় ও ভূমি দখল

স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, গত সরকারের আমলে জুলহাসের একটি নিজস্ব বাহিনী ছিল, যারা তাঁর বিরুদ্ধে কথা বললেই অস্ত্র নিয়ে আক্রমণ করত। ভূমি দখল ছিল তাঁর প্রধান ব্যবসা। অবৈধভাবে অর্জিত কালো টাকার প্রভাবে তিনি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন বলে ভুক্তভোগীরা জানান।

বর্তমান প্রেক্ষাপট ও জনমনে প্রশ্ন

অভিযোগ উঠেছে যে, ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গা ঢাকা দেওয়ার কথা থাকলেও জুলহাস ও তাঁর বাহিনী এখনো সক্রিয়। কিছু স্থানীয় প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয়ে তিনি এখনো তাঁর সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে দাবি স্থানীয়দের। ৯ নং ওয়ার্ডের বাসিন্দাদের মনে এখন বড় প্রশ্ন— কোতোয়ালী মডেল থানায় মামলা থাকা সত্ত্বেও পুলিশ কেন এখন পর্যন্ত এই কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতার করছে না?

শহীদের রক্তের সাথে বেঈমানী

জুলাই বিপ্লবের ছাত্র-জনতার আন্দোলনের পর যেখানে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার কথা, সেখানে একজন ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ নেতার এমন প্রকাশ্য সন্ত্রাসী কর্মকাণ্ডকে শহীদের রক্তের সাথে বেঈমানী হিসেবে দেখছেন সচেতন সমাজ। ৯ নং ওয়ার্ডের সাধারণ মানুষ অনতিবিলম্বে এই চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *