ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পাট দিবস পালিত

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

“পাট দিবস গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন”—এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পাট দিবস-২০২৬ পালিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সকালে ময়মনসিংহ জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোনালি আঁশের ঐতিহ্য রক্ষায় উদ্বেগ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মু. সাইফুল্লাহিল গালিব। তিনি তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ একসময় নদীমাতৃক ও সোনালি আঁশের দেশ হিসেবে বিশ্বজুড়ে পরিচিত ছিল। কিন্তু পানির উৎস কমে যাওয়ায় পাটের উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ বর্তমানে বাধার মুখে পড়ছে, যা আমাদের ঐতিহ্যের জন্য উদ্বেগজনক।”

আরও পড়ুন

শুধু শৌখিনতায় নয়, ব্যবহার বাড়াতে হবে সর্বত্র

প্রধান অতিথি আরও উল্লেখ করেন যে, বর্তমানে পাটজাত পণ্য কেবল শৌখিনতার মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ছে। যদি এর ব্যবহার আরও বিস্তৃত না হয়, তবে এই শিল্প সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে পাটের প্রয়োজনীয় ভিত্তিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

আধুনিক প্রযুক্তি ও উন্নত বীজের আহ্বান

বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. এনামুল হক বলেন, “বিশ্ববাজারে পরিবেশবান্ধব পাট পণ্যের চাহিদা বাড়ছে। কৃষকদের লাভবান করতে হলে আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের বীজ ব্যবহারে উৎসাহিত করতে হবে।”

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পাট অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *