ময়মনসিংহে নির্বাচন ও গণভোট নিয়ে ইমামদের সাথে মতবিনিময়

রাশেদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও সাংবিধানিক গণভোট সুষ্ঠু, সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ময়মনসিংহে ইমাম ও খতিবদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে ময়মনসিংহ নগরীর আকুয়াস্থ ইসলামিক ফাউন্ডেশন হলরুমে জেলা প্রশাসনের উদ্যোগে এই সভা আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্য

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা। তিনি বলেন, নির্বাচন ও গণভোট গণতান্ত্রিক প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ। সমাজের সম্মানিত ব্যক্তি হিসেবে ইমাম ও খতিবরা সাধারণ মানুষকে সচেতন করার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

স্বাগত বক্তব্য ও সভাপতিত্ব

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগের পরিচালক হাবেজ আহমেদ। তিনি আসন্ন নির্বাচন ও গণভোটের গুরুত্ব এবং এতে নাগরিকদের অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন আহমদের সভাপতিত্বে সভায় ময়মনসিংহের বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী ওলামায়ে কেরামরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রশাসনের সাথে একাত্মতা প্রকাশ করেন এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিজেদের অবস্থান থেকে কাজ করার প্রতিশ্রুতি দেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *