ওয়ালিদ আহমেদ অলি

ময়মনসিংহের পাটগুদাম ব্রীজ মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের ভেতরে রিজওয়ান জাহান রিয়াদ নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) দুষ্কৃতকারীরা রেদুয়ান জাহান রিয়াদকে ট্রাফিক পুলিশ বক্সের অভ্যন্তরে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই স্থানীয় জনগণ ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ বা জড়িতদের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন এবং ঘটনার তদন্ত শুরু করেছেন। দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
