ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

ময়মনসিংহ

প্রকাশ:২৪ শে সেপ্টেম্বর ২০২৫, সময়:০৬:১০

ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার ময়মনসিংহ জেলা পৌাডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এন ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ।

ফাইনাল খেলায় তারাকান্দা উপজেলাকে ২-০,গোলে হারিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা জয় লাভ করে। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, মো: মোখতার আহমেদ । এসময় ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার মো. আল আমিন, তারাকান্দা উপজেলার সাবেক উপজেলার চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, ও ঈশ্বরগঞ্জ উপজেলা সাবেক এম.পি নুরুল কবির শাহীন,ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা (এ্যাডহক কমিটি) সদস্য ১ নং এনামুল হক আকন্দ লিটন সহ অনেকেই উপস্থিত ছিলেন ।

উদ্বোধনী খেলাটিতে সভাপতি তো করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো: মফিদুল আলম ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *