ময়মনসিংহে জামায়াতে ইসলামীর মহানগর রুকন সম্মেলন অনুষ্ঠিত
রাশেদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরের উদ্যোগে এক বিশাল রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি শুক্রবার সকালে ময়মনসিংহ নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য
রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি তাঁর বক্তব্যে সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা এবং দেশের ক্রান্তিলগ্নে রুকনদের বলিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানান।
বিশেষ অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দ
আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিন। এছাড়া বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগীয় সেক্রেটারী অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এবং ময়মনসিংহ জেলার আমীর মোঃ আব্দুল করিমসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
সভাপতিত্ব ও অনুষ্ঠান পরিচালনা
রুকন সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরের আমীর মাওলানা কামরুল আহসান এমরুল। সম্মেলনে মহানগরের বিভিন্ন পর্যায়ের রুকনগণ উপস্থিত ছিলেন। বক্তারা দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
