ময়মনসিংহে জাতীয় যুবশক্তি এনসিপি জেলা শাখার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রাশেদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

জাতীয় যুবশক্তি এনসিপি ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে ময়মনসিংহ নগরীর কাচারি রোডের অনুভব কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলা কমিটি কর্তৃক আয়োজিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবশক্তির সদস্য সচিব ডা. জাহিদুল ইসলাম।
আলোচনা সভা ও বিশেষ মোনাজাত
জাতীয় যুবশক্তি এনসিপি ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক ফয়সাল ফারলিম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন:
- একরাম এলাহী খান সাজ: এনজিপি নেতা, ময়মনসিংহ।
- এডভোকেট এটিএম মাহবুব উল আলম: এনসিপি নেতা।
- মামুন অরাজী: সদস্য সচিব, জাতীয় যুবশক্তি এনসিপি ময়মনসিংহ জেলা শাখা।
- দেলোয়ার হুসেন: মুখ্য সংগঠক।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মমিনুল হক ও মৌমিতা ইসলাম মিতু। আলোচনা শেষে দেশ ও জাতির সার্বিক মঙ্গল এবং শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে এনসিপি ও যুবশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
