ময়মনসিংহে ইউনিক প্রগ্রেসিভ স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী সম্পন্ন
রাশেদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহে ইউনিক প্রগ্রেসিভ স্কুল ও প্রগ্রেসিভ নার্সারি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বর্ণাঢ্য উদ্বোধন ও কর্মসূচি
১ ফেব্রুয়ারি রবিবার ময়মনসিংহ জিলা স্কুল হোস্টেল মাঠে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন উড়ানোসহ নানা কর্মসূচির মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি ও সভাপতিত্ব
ইউনিক প্রগ্রেসিভ স্কুলের প্রধান শিক্ষক ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সভাপতি এইচ. এম. আলমগীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ।
বিশেষ অতিথিবৃন্দ ও সঞ্চালনা
ইউনিক প্রগ্রেসিভ স্কুলের সিনিয়র শিক্ষক ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সম্পাদক মনজুরুল হক তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সদস্য সচিব প্রফেসর মো. সফিউদ্দিন সেখ।
- জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুন।
- জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম।
- সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন।
- ইউনিক প্রগ্রেসিভ স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডাঃ ফারজানা আনার।
নিয়মিত ক্রীড়াচর্চার গুরুত্ব
অনুষ্ঠানে বক্তারা পড়াশোনার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত ক্রীড়াচর্চার প্রয়োজনীয়তার ওপর তাঁরা বিশেষ গুরুত্বারোপ করেন। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।
