ময়মনসিংহের নতুন বাজারে ‘আউট ফিট’-এর ৬ষ্ঠ শোরুমের শুভ উদ্বোধন
রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ নগরীর প্রাণকেন্দ্র নতুন বাজারে পোশাক ও লাইফস্টাইল ব্র্যান্ড ‘আউট ফিট’-এর ৬ষ্ঠ শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (১১ জুলাই) বিকালে নগরীর নতুন বাজারস্থ ৫৩ রামবাবু রোডে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই নতুন আউটলেটের আনুষ্ঠানিক পথচলা শুরু হয়।
মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান
আউট ফিট-এর নতুন এই শোরুমের শুভ উদ্বোধন উপলক্ষ্যে অনুষ্ঠানের শুরুতেই এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মোনাজাতে নতুন এই ব্যবসায়িক প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি এবং দেশ ও দশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ফিতা কেটে আনুষ্ঠানিক পথচলা

মিলাদ ও দোয়া মাহফিল শেষে শোরুমের ভেতরে আমন্ত্রিত অতিথিদের নিয়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে ‘আউট ফিট’-এর স্বত্বাধিকারী আরমান মন্ডল স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শুভাকাঙ্ক্ষীদের সাথে নিয়ে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ৬ষ্ঠ শোরুমের দ্বার উন্মোচন করেন।
উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথি ও সাধারণ ক্রেতারা শোরুমের ভেতরে ঘুরে দেখেন এবং আধুনিক ও আকর্ষণীয় পোশাকের সংগ্রহের প্রশংসা করেন। শোরুমের মালিক আরমান মন্ডল উদ্বোধনী অনুষ্ঠানে আসার জন্য উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ক্রেতাদের ফ্যাশন সচেতনতা মাথায় রেখে মানসম্মত পণ্য ও সেরা সেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।
