ভালুকায় কবর থেকে কঙ্কাল চুরির অভিযোগ
ময়মনসিংহ প্রতিনিধি
ভালুকা
প্রকাশ:২৩শে সেপ্টেম্বর ২০২৫, সময়:০৬:৫০

ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা গ্রামে কবর থেকে মানবদেহের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার ভরাডোবা খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, ভরাডোবা গ্রামের মোস্তাকুল আলম মাস্টারের স্ত্রী রিনা আক্তার দুই বছর আগে মারা যান এবং তার মা রহিমা খাতুনও ছয় মাস আগে মৃত্যুবরণ করেন। মা ও স্ত্রীকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছিল। সোমবার রাত আনুমানিক ২টার দিকে দুর্বৃত্তরা করবরস্থানের ওই দুটি কবরের মাটি খুঁড়ে কংকাল চুরি করে নিয়ে যায়।
গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা কবর খোঁড়া অবস্থায় দেখতে পেয়ে পরিবারকে জানায়। পরে পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়। মোস্তাকুল আলম জানান, সোমবার রাতে কে বা কারা কবর খুড়ে আমার মা এবং স্ত্রীর কঙ্কাল চুরি করে নিয়ে যায়। ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে। তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
