ভারতের ৩ কফ সিরাপ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

কোল্ডরিফ ও রিলাইফ কফ সিরাপের বোতল হাতে এক ব্যক্তিফাইল ছবি: রয়টার্স

রয়টার্স

ভারতে শিশুদের জন্য তৈরি তিনটি কফ সিরাপে দূষিত উপাদান শনাক্ত হওয়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সেগুলোর ব্যবহারে সতর্কতা জারি করেছে। সংস্থাটি বিভিন্ন দেশের কর্তৃপক্ষকে তাদের নিজ নিজ দেশে এই কফ সিরাপ ব্যবহারের তথ্য পেলে তা জানাতে বলেছে।

​ডব্লিউএইচও বলেছে, দূষিত ওই তিনটি কফ সিরাপ হলো:

  • ​স্রেসান ফার্মাসিউটিক্যালসের কোল্ডরিফ
  • ​রেডনেক্স ফার্মাসিউটিক্যালসের রেসপিফ্রেশ টিআর
  • ​শেপ ফার্মার রিলাইফ

​এগুলোর নির্দিষ্ট কয়েকটি ব্যাচের কফ সিরাপে মাত্রাতিরিক্ত দূষিত উপাদান পাওয়া গেছে।

শিশুমৃত্যু ও দূষিত উপাদান

​ভারতের ওষুধ তদারক কর্তৃপক্ষ সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও) ডব্লিউএইচও-কে জানিয়েছে, মধ্যপ্রদেশের ছিন্দওরা জেলায় যে শিশুদের মৃত্যু হয়েছে, তাদের সবার বয়স পাঁচ বছরের কম।

  • বিষাক্ত দ্রাবক: ওই কফ সিরাপে সহনীয় মাত্রার চেয়ে প্রায় ৫০০ গুণ বেশি ডাইথাইলিন গ্লাইকোল পাওয়া গেছে। এটি একটি বিষাক্ত দ্রাবক।
  • স্বাস্থ্যঝুঁকি: জাতিসংঘ সংস্থাটি বলেছে, দূষিত পণ্যগুলো গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে এবং জীবনকে হুমকির মুখে ঠেলে দিতে পারে।

​সিডিএসসিও নিশ্চিত করেছে, দূষিত এই ওষুধগুলো ভারত থেকে অন্য কোথাও রপ্তানি করা হয়নি এবং অবৈধ পথে দেশের বাইরে পাঠানোর কোনো প্রমাণও পাওয়া যায়নি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *