বৈশাখের উৎসবে ‘স্মুথনেস উইদাউট লিমিট’ প্রতিশ্রুতি নিয়ে বাজারে এলো অপো এ৬কে
প্রযুক্তি ডেস্ক

পহেলা বৈশাখের আনন্দকে আরও রাঙিয়ে তুলতে দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন অপো এ৬কে (Oppo A6k)। ‘স্মুথনেস উইদাউট লিমিট’ স্লোগান নিয়ে আসা এই ডিভাইসটিতে শক্তিশালী পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উন্নত এআই প্রযুক্তির সমন্বয় ঘটানো হয়েছে।
ফটোগ্রাফিতে নতুন অভিজ্ঞতা
অপো এ৬কে-তে রয়েছে ৫০ মেগাপিক্সেল আলট্রা-ক্লিয়ার মেইন ক্যামেরা। এর সাথে যুক্ত আছে এআই পোর্ট্রেইট রিটাচিং, ডুয়েল-ভিউ ভিডিও এবং নাইট মোডের মতো আধুনিক ফিচার, যা ব্যবহারকারীকে পেশাদার মানের ফটোগ্রাফির অভিজ্ঞতা দেবে।
পারফরম্যান্স ও ডিসপ্লে
স্মুথ মাল্টিটাস্কিং ও ল্যাগ-ফ্রি গেমিং নিশ্চিত করতে এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৬৮৫ মোবাইল প্ল্যাটফর্ম। ভিজ্যুয়াল অভিজ্ঞতাকে প্রাণবন্ত করতে ফোনটিতে রয়েছে ১২০ হার্জের আলট্রা ব্রাইট ডিসপ্লে, যা আলট্রা-স্মুথ স্ক্রলিং নিশ্চিত করবে। এছাড়া ৪ বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টির পাশাপাশি এতে জেমিনি এআই-সহ সর্বাধুনিক এআই প্রযুক্তি যুক্ত করা হয়েছে।

বিশাল ব্যাটারি ও দীর্ঘস্থায়িত্ব
ফোনটির অন্যতম প্রধান আকর্ষণ এর ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার বিশাল ব্যাটারি, যা ৫ বছর পর্যন্ত দীর্ঘস্থায়ী পারফরম্যান্সের নিশ্চয়তা দেয়। এতে রিভার্স চার্জিং সুবিধাও রয়েছে, যা ফোনটিকে পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহারের সুযোগ দেবে।
মূল্য ও আকর্ষণীয় অফার
বাংলাদেশে ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এই ডিভাইসটির দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ১৯,৯৯৯ টাকা। ক্রিস্টাল ব্লু ও ক্রিস্টাল ভায়োলেট—এই দুটি আকর্ষণীয় রঙে ফোনটি পাওয়া যাচ্ছে।
বৈশাখী অফার:
- ৯০ দিনের নিশ্চিত রিপ্লেসমেন্ট গ্যারান্টি।
- ২ বছরের দীর্ঘ ওয়ারেন্টি।
- লটারির মাধ্যমে ও’লাইক এয়ারবাডস, এলিট ব্যাকপ্যাক ও টি-শার্ট জেতার সুযোগ।
- কার্ডলেস ইএমআই সুবিধা (সর্বোচ্চ ২০% ডাউন পেমেন্টে)।
অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং জানান, ব্যবহারকারীদের প্রতিদিনের ডিজিটাল প্রয়োজনকে আরও সহজ ও আনন্দদায়ক করতেই এই প্রিমিয়াম অভিজ্ঞতা নিশ্চিত করা হয়েছে।
