এস এম সাদিকুজ্জামান, বুটেক্স প্রতিনিধি

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ইউনিটের ২০২৬ সালের কার্যকরী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী পিয়াল আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী শিহাব উদ্দিন মারুফ

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে আয়োজিত বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সদ্য বিদায়ী সভাপতি হিমেল রয় এই নতুন কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্য সদস্যবৃন্দ

কমিটিতে জোনাল প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন নাঈম উদ্দিন তৌকির। এছাড়া অন্য সদস্যরা হলেন:

  • সহ-সভাপতি: ফারহান আবসার খান ও মেহেদী হাসান হিমেল।
  • সহ-সাধারণ সম্পাদক: আরিফুল ইসলাম।
  • সাংগঠনিক সম্পাদক: সজীব হাসান; সহ-সাংগঠনিক সম্পাদক: মো. আবিদ হাসান শিশির।
  • অন্যান্য: দপ্তর সম্পাদক মুশফিক হোসেন নাবিল, কোষাধ্যক্ষ কানিজ ফাতেমা চিশতি, প্রচার সম্পাদক শিহাবুল ইসলাম এবং তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক নিলয় সূত্রধর।

রেজিস্ট্রারের বক্তব্য

অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা বলেন, “রক্তদান এক মহৎ কাজ যা মানবিক উন্নয়নে ভূমিকা রাখে। বাঁধনের মাধ্যমে শিক্ষার্থীরা টিম ম্যানেজমেন্ট শিখছে, যা কর্মজীবনেও সহায়ক হবে। বুটেক্সের নাম সমুন্নত রাখতে এই ইউনিটের অবদান প্রশংসনীয়।”

অর্জিত সাফল্য

বিদায়ী কমিটি জানিয়েছে, ২০২৫ সালে বাঁধন বুটেক্স ইউনিট সর্বমোট ৮০১ ব্যাগ রক্তদান করতে সক্ষম হয়েছে। রক্তদান ছাড়াও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও বৃক্ষরোপণের মতো সামাজিক কাজে সংগঠনটি সক্রিয় রয়েছে।

নবনির্বাচিতদের প্রতিক্রিয়া

নবনিযুক্ত সভাপতি পিয়াল আহমেদ ও সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন মারুফ তাঁদের প্রতিক্রিয়ায় বলেন, এই দায়িত্ব তাদের জন্য মানবিক অঙ্গীকারের প্রতীক। সকলকে সাথে নিয়ে রক্তদান ও সচেতনতামূলক কার্যক্রমকে আরও শক্তিশালী করার মাধ্যমে মানুষের জীবন বাঁচানোই তাঁদের মূল লক্ষ্য।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *