মোহাম্মদ উল্যা, নোয়াখালী প্রতিনিধি

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে রাজধানীতে মহাসমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কোম্পানীগঞ্জের শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ
আয়োজিত এই মহাসমাবেশে সারাদেশের মতো নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা থেকেও বিপুলসংখ্যক শিক্ষক-কর্মচারী অংশ নেন। কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আহ্বায়ক ও হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শেখ সাদী বাবু এবং সদস্য সচিব মাওলানা মিজানুর রহমান-এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক-কর্মচারীরা সুসংগঠিতভাবে এ কর্মসূচিতে যোগদান করেন।
বক্তাদের দাবি ও বর্ণাঢ্য র্যালি
সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় শিক্ষক নেতারা শিক্ষকতার পেশাগত মর্যাদা বৃদ্ধি, বৈষম্যহীন আর্থিক নিরাপত্তা এবং শিক্ষক-কর্মচারীদের চাকরি অবিলম্বে জাতীয়করণের জোর দাবি জানান।
বক্তারা বলেন, শিক্ষাব্যবস্থার কাক্সিক্ষত মানোন্নয়ন ও স্থায়িত্ব নিশ্চিত করতে শিক্ষকদের পেশাগত অনিশ্চয়তা দূর করা অত্যন্ত জরুরি। দেশের অধিকাংশ এমপিওভুক্ত ও স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানের শিক্ষকেরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রয়েছেন, যা শিক্ষক সমাজের জন্য মর্যাদাহানিকর।
সমাবেশ শেষে বিভিন্ন অনুসংক্রান্ত দাবি-দাওয়াসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে রমনায় এক বর্ণাঢ্য শিক্ষক র্যালি অনুষ্ঠিত হয়।