স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

ময়মনসিংহের নবনিযুক্ত বিভাগীয় কমিশনার মিস ফারাহ শাম্মীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
বুধবার (১৯ নভেম্বর) বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
জামায়াতের প্রতিনিধি দল
এ সময় উপস্থিত ছিলেন:
- ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আবদুল করিম
- জেলা নায়েবে আমীর কামরুল হাসান মিলন
- সেক্রেটারি মোজাম্মেল হক আকন্দ
- সহকারী সেক্রেটারি মাহবুবুর রশিদ ফরাজী
- শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু বকর সিদ্দিক প্রমুখ।
জামায়াত নেতৃবৃন্দ নতুন বিভাগীয় কমিশনারকে তাঁর দায়িত্ব গ্রহণ উপলক্ষে অভিনন্দন জানান এবং ময়মনসিংহ বিভাগের সার্বিক উন্নয়ন ও জনসেবায় সফলতা কামনা করেন।
