বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চালুর ঘোষণা

বাকৃবি প্রতিনিধি

ময়মনসিংহ

প্রকাশ:২৪শে সেপ্টেম্বর ২০২৫, সময়:০৭:৩০

ছবি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

দীর্ঘ ছুটির পর অবশেষে স্বাভাবিক কার্যক্রমে ফিরছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। আগামী ৩ অক্টোবর থেকে শিক্ষার্থীরা নিজ নিজ আবাসিক হলে উঠতে পারবেন। ৫ অক্টোবর থেকে নিয়মিত ক্লাস ও সব ধরনের একাডেমিক কার্যক্রম শুরু হবে।

গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গত ৩১ আগস্ট শিক্ষা পরিষদের সভা এবং সেদিন রাতে সিন্ডিকেটের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী বাকৃবির সব ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের ১ সেপ্টেম্বর সকাল ৯টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নতুন ঘোষণা অনুযায়ী, বর্তমানে শিক্ষা ও গবেষণার স্বাভাবিক পরিবেশ ফিরে আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থগিত থাকা পরীক্ষার নতুন তারিখ সংশ্লিষ্ট অনুষদের ডিন ও ইনস্টিটিউটের পরিচালকরা ঘোষণা করবেন। মঙ্গলবার অনলাইনে অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে শিক্ষার্থীদের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *