প্রযুক্তি ডেস্ক

বাংলাদেশের মিডরেঞ্জ স্মার্টফোন বাজারে নতুন উন্মোচিত হয়েছে ইনফিনিক্স নোট এজ। শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের চাহিদার কথা মাথায় রেখে স্টাইল, পারফরম্যান্স এবং দীর্ঘমেয়াদি ব্যবহারের নিশ্চয়তা নিয়ে ফোনটি বাজারে এসেছে।
প্রিমিয়াম ডিজাইন ও আই-কেয়ার ডিসপ্লে
৩০ হাজার টাকা বাজেট সেগমেন্টের এই ফোনে রয়েছে ৩ডি কার্ভড ১.৫কে আই-কেয়ার ডিসপ্লে। মাত্র ৭.২ মিলিমিটার পাতলা বডি এবং পার্লেসেন্ট ফিনিশ ডিজাইন ফোনটিকে দিয়েছে প্রিমিয়াম লুক। এর সমান সরু বেজেল ব্যবহারকারীকে দেয় আধুনিক ও পরিমিত সৌন্দর্যের অভিজ্ঞতা।
শক্তিশালী ব্যাটারি ও টেকসই পারফরম্যান্স
পাতলা গড়নের হলেও ফোনটিতে রয়েছে ৬৫০০ এমএএইচ-এর বিশাল ব্যাটারি। এতে যুক্ত করা হয়েছে ‘ব্যাটারি সেলফ-হিলিং’ প্রযুক্তি, যা দীর্ঘ সময় ব্যাটারির কর্মক্ষমতা অটুট রাখে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ৫জি চিপসেট। ৮ জিবি র্যামের পাশাপাশি আরও ৮ জিবি এক্সটেন্ডেড র্যাম ব্যবহারের সুবিধা রয়েছে এতে।
দীর্ঘমেয়াদি সুরক্ষা ও কানেক্টিভিটি
ফোনটিকে ৩-৪ বছর ব্যবহারের উপযোগী রাখতে ইনফিনিক্স দিচ্ছে ৩ বছর পর্যন্ত অপারেটিং সিস্টেম আপডেট এবং ৫ বছর নিরাপত্তা আপডেট। এছাড়া দুর্বল নেটওয়ার্ক সিগন্যাল উন্নত করতে এতে রয়েছে ইউপিএস ৩.০ প্রযুক্তি।
দাম ও ভ্যারিয়েন্ট
ইনফিনিক্স নোট এজ দুটি ভ্যারিয়েন্টে বাজারে পাওয়া যাচ্ছে:
- ৮ জিবি + ১২৮ জিবি: ২৯,৯৯৯ টাকা।
- ৮ জিবি + ২৫৬ জিবি: ৩১,৯৯৯ টাকা।
সিল্ক গ্রিন, লুনার টাইটানিয়াম, স্টেলার ব্লু এবং শ্যাডো ব্ল্যাক—এই চারটি আকর্ষণীয় রঙে ফোনটি দেশের বাজারে পাওয়া যাচ্ছে।







