ফুলবাড়িয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ

ফুলবাড়িয়া (ময়মনসিংহ প্রতিনিধি)

২২ শে সেপ্টেম্বর ২০২৫

ফুলবাড়িয়া উপজেলার বাকতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ১১ জন ইউপি সদস্য সংবাদ সম্মেলন করেছেন। সোমবার ফুলবাড়িয়ায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফজলুল হক মাখনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার, ইউপি সদস্যদের না জানিয়ে উন্নয়নমূলক কর্মকান্ডে একক আধিপত্য, এডিপি, কাবিখা প্রকল্প ও থোক বরাদ্দের অনিয়মসহ ভিডব্লিউবি কর্মসূচির ২৪-২৫ অর্থ বছরের মহিলাদের ৬ বস্তা চাউলের স্থালে ৫ বস্তা করে চাউল বিতরণ করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে ইউপি সদস্যরা অভিযোগ করেন। দুই নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ উদ্দিন বলেন, চেয়ারম্যানের অনিয়ম দুর্নীতির কারনে অতিষ্ঠ হয়ে ১১ জন মেম্বার সংশ্লিষ্ট দপ্তর গুলোতেও লিখিত অভিযোগ দিয়েছেন। পরিষদের কোন কাজ মেম্বারদের সাথে আলোচনাও করেনা, তাঁরা জানতে চাইলে জঘন্য ব্যবহার করেন। বাকতা ইউপি চেয়ারম্যান মো. ফজলুল হক মাখন বলেন, অনিয়ম ও দুর্নীতির প্রশ্নই আসেনা, কতিপয় মেম্বারদের অনৈতিক সুবিধা না দেওয়ার কারনে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচার চালাচ্ছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *