ফুলপুরে আশ্রয়ন প্রকল্পের ঘর জোরপূর্বক বেদখলের অভিযোগ

ছবি:সংগৃহীত
ক্বারী সুলতান আহমাদ ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৫নং ফুলপুর ইউনিয়ন এর নয়াগাও প্রকাশ নগুয়া আশ্রয়ন প্রকল্পের ঘর জোরপূর্বক বেদখলের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা যায়, প্রকৃত উপকারভোগীকে ঘর থেকে উচ্ছেদ করে প্রভাবশালী একটি চক্র ঘরটি দখল করে নিয়েছে। ভুক্তভোগী মোছা:লিমা আক্তার জানান যে আশ্রয় কেন্দ্রের ৯ নং রুমটি আমার মা আহিদা খাতুন এর নামে মন্জুর হয় কিন্তুু তিনি রুমটি ব্যবহার করার পূর্বে মৃত্যুবরণ করেন। এরপর থেকে আমি আমার স্বামী সন্তান নিয়া ঘরটিতে বাসবাস করতেছি। কিছু দিন আগে কাজের সন্ধানে ঢাকায় চলে যায়। গত দুই মাস পূর্বে সাহাপুর গ্রামের বাসিন্দা ছালেহা খাতুন( ৪০) স্বামী মোঃ মোস্তফা তাহাদের লোকজন নিয়া আমার ব্যবহার করা রুমটি জোর পূর্বক দখল করে নেয়। আমার স্বামী মো: জাকিরুল ইসলাম বাঁধা দিলে বিবাদী তাহার লোকজন নিয়া আমার স্বামীকে নানান ধরনের হুমকি প্রদর্শন করে। ঘটনার পর আমি রুমের নিকট গিয়া উক্ত ঘটনা দেখিতে পাইয়া কে জিজ্ঞেস করিলে। আমাকে মারদর করে তখন কাছে থাকা লোকজন আসিয়া বিবাদীকে ফিরাইয়া নেয়। বর্তমানে রুমে আমার মালামাল রয়েছে।কিন্তু আমাকে ঘরে প্রবেশ করতে দিচ্ছে না। আমি উপজেলা প্রশাসন সহ স্থানীয় সচেতন মহলের কাছে এর সঠিক বিচার দাবি করছি।
